নব্বই দশকের দিনগুলো আজও আগলে রেখেছে চর কাটারী । Munshi Anayet । Nostalgic Days At Char Katari

Munshi Anayet

Munshi Anayet

181,623 views

শরতের শুভ্রতা আর আমন ধানের সবুজ মায়ায় নতুন করে সেজেছে অপরূপ চরকাটারি ।

ষড়ঋতুর বাংলাদেশে ঋতু বদলের খেলা সব জায়গা থেকে ঠিকঠাক বুঝা না গেলেও চরকাটারিতে এলে মনে অনুভব করা যায় প্রতি দুই মাস অন্তর অন্তর মায়াবী এক শাড়িতে নতুন করে সেজে উঠে এই জনপদ। প্রকৃতির নিজ হাতে সাজানো ক্যানভাস গ্রীষ্মের দাবদাহে চারপাশ পুড়িয়ে দেয় আর বসন্তে হলুদ সরিষার প্রান্তর চোখকে প্রশান্ত করে । আর এখন  শরতের স্নিগ্ধ শুভ্রতায় এক অন্যরকম মায়ায় কাছে টানে


এই মাটিতে কান পাতলে যেমন শোনা যায় ভিটেহারা মানুষের দীর্ঘশ্বাস ও আর্তনাদ তেমনি এখানকার মৃত্তিকায় পাওয়া যায় মায়ের আঁচলের স্নেহময় পরশ ।

শীতের দিনে যেমন পিঠাপুলি  বানিয়ে আত্মীয় বাড়িতে যাওয়ার চিরচেনা গ্রামীণ রেওয়াজ রয়েছে এখানে । তেমনি আজও মাত্র একজন মানুষের প্রচেষ্টায় টিকে আছে আমাদের শৈশবের দেখা সমস্ত যন্ত্র ও অনুষঙ্গ ।