অবশ্য ই একটা সুন্দর মিষ্টি কাজিন রিলেটেড গল্প। তবে তার সাথে আরও একটা কথা হলো ভীষণ ভীষণ বানান ভুল। অসহ্য রকমের ভুলভাল বানান। ঠিক যেমন ইভা। ভুলে ভরা একটা মানুষ। ইফতি যদি তাকে এতো গভীর ভাবে ভালো না বাসতো তাহলে ইভার হালত খারাপ হয়ে যেত। ইফতি অত্যন্ত ধৈর্য্য সহকারে বারবার তার ভুল ভাঙ্গিয়েছে আর তাকে সঠিক সময়ে সঠিক উপায়ে সঠিক ভাবে সবার সামনে স্বীকৃতি দিয়েছে। আর ও একটা কথা ইফতির দাদা দাদী তাদের বিয়ে ঠিক করে ছিল অথচ তাদের বাবা চাচা বলছে এটা তাদের বাড়ির নিয়ম নয়? তাছাড়া কোন নিয়ম ই কোন মানুষের জীবনের থেকে বড়ো হতে পারে না। কোন মানুষের ধ্বংসের কারণ হতে পারে না। নিয়ম রীতি নীতি বানানো ই হয় কিছু সংখক মানুষের জীবন কে উন্নততর বা উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য। তবে লেখা আমার একদমই যুতসই লাগেনি। এতো তাড়া হুরা করার কি আছে? বলছে পুলিশ মাথায় গুলি ধরেছে। এটা কোন কথা? আর বন্দুক পিস্তলের পার্থক্য জানে না। আর একটা ব্যাপার শুভ আর সুহাসিনী মানুষ নামেরই অযোগ্য ডাক্তার হিসেবে নিকৃষ্ট। তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ভালো রাখুন সুস্থ রাখুন সবাই কে ধন্যবাদ।