AI-এর যুগে শিক্ষা: সবার জন্য, নিজের মতো | সক্রেটিক সংলাপ | যুক্তি ও সমালোচনা - Prof. Amitava Datta

URL

URL

283 views

একটা সময় ভালো শিক্ষা মানে ছিল—জানা, মনে রাখা, পরীক্ষা দেওয়া এবং সঠিক উত্তরটি খুঁজে বের করা। কিন্তু AI যদি কয়েক সেকেন্ডেই উত্তর দিতে পারে, কঠিন বিষয় সহজ করে বোঝাতে পারে, প্রবন্ধ লিখতে পারে, অঙ্ক করতে পারে, কোড লিখতে পারে—এমনকি প্রত্যেক ছাত্রের ব্যক্তিগত শিক্ষক হয়ে উঠতে পারে—তাহলে শিক্ষার প্রয়োজনটা ঠিক কোথায়?

অধ্যাপক অমিতাভ দত্তের সঙ্গে এই আলোচনায় আমরা AI-এর tools নিয়ে যতটা কথা বলেছি, তার চেয়েও বেশি কথা বলেছি শিক্ষার ভবিষ্যৎ ও উদ্দেশ্য নিয়ে। শেখার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো না-বোঝা, ভুল করা, struggle করা, আবার চেষ্টা করা। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তৈরি হয় চিন্তার ক্ষমতা, ধৈর্য, বিচারবোধ এবং intellectual muscle।

কিন্তু AI যদি struggle শুরু হওয়ার আগেই উত্তর দিয়ে দেয়?

একজন ছাত্র AI ব্যবহার করে হয়তো আরও ভালো essay লিখছে, সুন্দর presentation বানাচ্ছে, কঠিন problem solve করছে। কিন্তু তার output ভালো হওয়া আর তার নিজের চিন্তার ক্ষমতা ভালো হওয়া—দুটো কি একই জিনিস?

আমরা কথা বলেছি—
• Printing Press থেকে AI—শিক্ষায় কি আবার একটি ঐতিহাসিক পরিবর্তন আসছে?
• Industrial Revolution-এর জন্য তৈরি mass education model কি এখনও প্রাসঙ্গিক?
• AI কি world-class education-কে democratise করবে, নাকি নতুন ধরনের inequality তৈরি করবে?
• Personalised AI tutor থাকলে শিক্ষকের ভূমিকা কী হবে?

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন— যখন উত্তর প্রায় বিনামূল্যে পাওয়া যায়, তখন শিক্ষার কাজ কি উত্তর শেখানো—নাকি মানুষকে চিন্তা করতে শেখানো?
.....................
00:00 — Introduction
01:09 — Printing Press vs. AI
04:36 — Mass Education & Assembly Line
06:40 — Cognitive Automation & Jobs
11:16 — Illusion of Knowledge
17:42 — Socratic Dialogue in Learning
24:32 — AI in Primary Education
28:50 — AI in Higher Education
33:00 — Future of Professions
37:35 — Personalised AI Tools
43:18 — Role of Teachers as Moderators
49:48 — Local LLMs for Learning
.....................

Previous podcast: "মানুষের মতো চিন্তা করতে পারে এমন যন্ত্র ক...

#AI #Education #FutureOfEducation #ArtificialIntelligence #Learning #FutureOfLearning #CriticalThinking #Teachers #Students #EdTech #AIEducation #AmitavaDatta