ডিমের ঝাল পোয়া পিঠা রেসিপি। dim jhal pitha.jhal pitha recipe

Cloud Cuisine

Cloud Cuisine

35,830 views

শীতে নানারকম মিষ্টি পিঠা খাওয়া হয়েছে নিশ্চয়ই। এবার তবে ঝাল কিছু খাওয়া যাক। ঝাল পিঠা তৈরির একটি সহজ ও সুস্বাদু রেসিপি হলো ঝাল পোয়া। চলুন রেসিপি জেনে নেই।

উপকরণ:  চালের গুঁড়া ১ কাপ, ময়দা আধা কাপ, ডিম ১টি, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ , কাঁচা মরিচ কুচি ১ টেবিল  চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো,হলুদের গুরা সামান্য,  চিনি ২ টেবিল চামচ  চামচ,  পানি পরিমাণমতো,  তেল ভাজার জন্য।

প্রণালি: আতপ চাল ও সেদ্ধ চালের গুঁড়া, ময়দা, বেকিং পাউডার, চিনি একসঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ একসঙ্গে ভালো করে চটকিয়ে ডিম দিয়ে মাখিয়ে ময়দার মিশ্রণে মেশাতে হবে। প্রয়োজনমতো পানি দিয়ে গোলা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে, গোলা যেন খুব পাতলা না হয়ে যায়।

তেল গরম করে সিকি কাপ পরিমাণ গোলা ছাড়তে হবে। পিঠা ফুলে উঠলে উল্টিয়ে দিতে হবে । পিঠা ভাজা হলে চুলা থেকে নামিয়ে টমেটো সস অথবা গ্রিন চিলি সসের সঙ্গে পরিবেশন করা যায়।
#cloud cuisine
#poa pitha recipe
#jhal poa pitha
#ডিমের ঝাল পোয়া পিঠা রেসিপি