যে দেশের খেলোয়াড়রা প্রায় দুই মাস ফুটবল থেকে দূরে ছিলো তাদের কাছ থেকে কিভাবে ভালো খেলা আশা করা যায়? ইন্টারন্যাশনাল ম্যাচতো অনেক কঠিন। সেজন্য ডুলি বলছিলো আগে দূর্বল দলের সাথে খেলে দলের মধ্যে বন্ডিং তৈরী হোক, কেমিস্ট্রি বিল্ডআপ করুক তারপর আমরা হায়ার ranking এর দলগুলার সাথে খেলব। এটাকি ভুল ছিলো? আমি ডুলির হয়ে কোন সাফাই গাচ্ছি না আমি বলতে চাচ্ছি বাস্তবতা অনেক কঠিন। আমরা অনেক কিছুই আবেগ দিয়ে বিচার করতেছি যেটা ঠিক না। ধরেন আপনি কোন কঠিন পরীক্ষা দিতে গেলেন যদি দুই তিন মাস পড়াশোনা না করে পরীক্ষা দেন তাহলে কি আবেগ দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে যাবেন? আমার মনে হয় ডুলি চাপে পড়ে হোক বা যে কারণেই হোক খেলতে গেছিলো উনার জায়গায় ক্রিস কোলম্যান থাকলে এত অপ্রস্তুত একটা দল নিয়ে খেলতে যাইতো না। কারণ নিজের কোচিং ক্যারিয়ারকে কেনো ক্ষতিগ্রস্থ করবে। পুরো দলটাই ছিলো ছন্নছাড়া। প্রস্তুতি ম্যাচ না খেলে এত বড় টুর্নামেন্ট খেলতে গেলে এর থেকে ভালো কি আশা করা যায়?
এখনকার পরিস্থিতি হচ্ছে—নতুন অনেক খেলোয়াড় দলে যোগ হয়েছে, তারপর আবার কোচ বদল হলো, আর U20 দলে যে ভুলভ্রান্তি হয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে আমরা ভালো সময় কাটাচ্ছি না। আসলে আমাদের দরকার ছিল আরও ভালো কোচ। কিন্তু BFF কোচকে তেমন গুরুত্ব দেয় না, অথচ একজন কোচ খেলোয়াড়দের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
উদাহরণ হিসেবে ধরুন, কেপ ভার্দে বিশ্বকাপে কেমন ছিল আর এখন কোচ বদলের পর তাদের অবস্থা কেমন—রাউন্ড অব ৩২ পর্যন্ত উঠা দল এখন ১২০ র্যাঙ্কের নিচের দলগুলোর সাথেও খারাপ করছে।
এমন অনেক উদাহরণ আছে যা প্রমাণ করে কোচ কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, টেকনিক্যাল দিকও আছে।
সাফ চ্যাম্পিয়নশিপ খেলার আগে অবশ্যই কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলা দরকার তাহলে টিমের কম্বিনেশন ভালো হবে আর বর্তমানে কোয়ালিটি ফুল অরজিন প্লেয়ারদের আনা দরকার আমার মতে ঈমান আলমকে দলের সাথে এক বছর রাখলে সে অনেক ভালো করবে তার যে স্কিল পুরাই নেইমার এবং রোনালদিনহো এর মত আরো অনেক দক্ষতা ভান খেলোয়ার আছে বাফুফের দরকার তাদের দলে ফেরানো
আমাদের বাফুফে স্বাধীন ভাবে কাজ করতে পারবে না যদি কারণ বাফুফে সিন্ডিকেটের আখড়া আছে আমার মতে জাতীয় দলের সাথে অন্য কোনো ক্লাবের কোচ থাকতে পারবে না দুই নম্বর অন্য কোনো ক্লাবের কর্মকর্তা বাফুফে থাকতে পার না বাফুফে কর্মকর্তা আলাদা লোক থাকতে হবে বাফুফে যদি নতুন করে সব কিছু পরিচালনা করে তাহলে দেশের ফুটবল এগিয়ে যাবে