বিটিভিতে ছবিটির অর্ধেক দেখছিলাম অনেক বছর আগে,তারপর কারেন্ট চলে গেছিলো আর দেখতে পারিনি,এখন হঠ্যাৎ মনে পড়লো তাই সার্চ দিয়ে খুঁজে পেয়ে পুরোটা দেখলাম....দারুন অনুভূতি....
08.10.2025 সালে 05.11.1965 সালে মুক্তিপ্রাপ্ত সুজাতা ও মনসুর অভিনীত সুপার হিট কাহিনীর সুপার হিট গান সমৃদ্ধ কালজয়ী সিনেমাটি দেখলাম। যদিও সিনেমাটির প্রিন্ট ও সাউন্ড কোয়ালিটি খুব খারাপ। চোখ নষ্ট হওয়ার উপক্রম। প্রয়াত সকল মুসলিম নরনারীর আত্মার/রূহের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি।❤
এই রুপবান মুভি দেখার পর দাদা, দাদীর নাম দিয়েছিলেন রুপবানু, সেই থেকে দাদুর আসল নাম "শহীদা বেগম" প্রায় সবাই ভুলে গিয়েছিল! দাদার মৃত্যুর পর আমরা নাতীরা দাদীকে দাদী না ডেকে রুপবানু ডাকতাম দাদার স্মৃতি বাঁচিয়ে রাখতে। আমাদের রুপবানু আমাদেরকে ছেড়ে গত( ১৮/৫/২০২৩) চিরতরে চলে গেছেন।
আমাদেরও জন্মের আগের এই ছবি আমরা এখনো দেখতে পাচ্ছি, এটা বড়ই আশ্চর্যের ব্যাপার। কত কষ্টসাধ্যই না ছিল তখনকার এই কাজগুলো। তারপরেও কত নিপুণভাবে ফুটিয়ে তুলেছে তারা। বিনম্র শ্রদ্ধা জানাই তাদেরকে।