হঠাৎ গুঞ্জন, মেয়াদ শেষ হওয়ার আগেই সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে জেনারেল ওয়াকার-উজ-জামানকে। এর সত্যতা থাকতে পারে কি? নাকি কোনো বিশেষ উদ্দেশ্য থেকে তোলা হচ্ছে এমন গুঞ্জন?
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ইস্যুতে দৌড়ঝাঁপ করেই চলেছেন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। এই ইস্যুতেই হঠাৎ করেই ভারতে ছুটে গিয়ে অনির্ধারিত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। শুধু তা-ই নয়, খুব বিস্ময়করভাবে বৈঠক করেছেন দেশটির নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের কী কথা দেশটির সেনাপ্রধানের সঙ্গে? বাংলাদেশ নিয়ে কি কোনো সামরিক পরিকল্পনা করছে ভারত?
এদিকে সরকারের কর্তাব্যক্তিদের মুখে সম্প্রতি উঠে এসেছে ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার ইস্যু। তাঁরা বলছেন, অনুশোচনা না করলে আওয়ামী লীগের সঙ্গে কোনো রিকনসিলিয়েশন সম্ভব না। হঠাৎ এমন আলোচনা তুলে কী বার্তা দিতে চাইছে সরকার, আর তা কীভাবে নিতে পারে আওয়ামী লীগ? ন্যূনতম সমঝোতা না করে কি ডিসেম্বরে ফেরার ঘোষণা সফল করতে পারবেন শেখ হাসিনা? নাকি এটি ফাঁকা বুলি হয়েই থাকবে?
দেশে রাড্ডার ঘটনা থেকে শুরু করে নিউ গিনি প্রপার্টিজে হামলা-গুলি, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, কখনো ভিসিকে জোর করে পদত্যাগপত্রে সই করানো, কখনো সাংবাদিক পেটানো, চাঁদাবাজি, দখলবাজি- এমন নানা অপকর্মে আসছে বিএনপি নেতা-কর্মীদের নাম। নিজ দল সামলাতেই কি হিমশিম খাচ্ছেন তারেক রহমান?
এসব ইস্যুতে সরকারের ব্যাপক সমালোচনা করে সোচ্চার থাকলেও চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার ভার বিদেশিদের হাতে দেওয়ার চুক্তি, বোয়িং-এয়ারবাস কেনা থেকে শুরু করে মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিরোধী দল। বিরোধী দল ও সরকারি দলের বিরোধিতা এবং ঐক্যের নির্ধারক কী?
এসব নিয়ে কথা বলতে ‘পালস অব পলিটিকস’-এ আমার আজকের অতিথি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
/@Sharmin_pulseofpolitics
Facebook: Sharmin.pulseofpolitics
#sharminchowdhury #pulseofpolitics #rajkahon #talkshow #rajniti #bangladesh #news #pulseofpolitics#sharminchowdhury #journalist #talk #tv #politics #news #rajkahon #duralap #dbcnews #awamileague #bnp #dbcnewsbd #jamatislamibangladesh #youtubechannelfornews #jamatislamibangladesh #youtubeshorts #youtubechannelfornews #youtube #jamunatv #বয়ান #jamuna_news #রাজনীিতি#রাজকাহন #kotha #কথা