রিয়া সেন এত গ্ল্যামারাস তবুও গ্রামের ছোট্ট সহজ মেয়েটির চরিত্র এত নিখুঁত ভাবে তুলে ধরেছে যেন কবিগুরু এই মেয়েটিকেই উপন্যাসে এঁকেছিলেন। আফসোস হয় তিনি খুব একটা অভিনয় করলেন না আর সিনামা তে।
প্রকৃতপক্ষে আসল বিচ্ছেদটা ঘটেছে রমেশ আর কমলার মধ্যে। তাদের মধ্যকার সম্পর্কটা অনেক বেশি সুন্দর। রমেশও কমলাকে ভালোবেসে ফেলেছে আর কমলা তো শুরু থেকেই তাকে ভালোবেসেছে।
সবাই রমেশ আর কমলার কথা বলছে।এদিকে হেমনলিনীর পরিবার আমার নজর কাড়লো। এরকম বাবা, ভাই কজন পায়! এ যুগেও এমন চিন্তাভাবনা দেখা যায় না। এ উপমহাদেশে এমন পুরুষ বোধহয় হয় না। কাল্পনিক চরিত্রই বটে।
বাঙালি হয়ে না জন্মালে হয়তো এ স্বাদ অধরা ই থেকে যেতো। রবীন্দ্রনাথ ঠাকুর ও ঋতুপর্ণ ঘোষের এই অসাধারণ যুগলবন্দির অনুভব কখনও উপলব্ধি করার সামর্থ্য ই তৈরি হতো না। আবারো একবার নিজেকে ভাগ্যবান মনে করছি।😊
আমি এই যুগের ছেলে হয়ে? আজকে যে ছবি টা দেখলাম! সেটা ভাষায় প্রকাশ করার মত না🫂🫡! আমার বয়স মাএ ২২ কিন্তু যে ছবি টা দেখলাম তা হয়তো আজ থেকে আরো ৫০ বছরে কাহিনী হবে ❤️ আজকে তারিখ টা লেখে দিয়ে গেলাম 🙂?..১৫ -২-২০২৫ 🕛 ছবি টা শেষ করলাম রাত ৩ টা ৮ মিনিটে🌎! কেউ যদি একটা লাইক করে তাহলো আবার দেখব ছবি টা? সবাই ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন 🙏
যীশু সেনগুপ্ত অনেক বড় মাপের একজন অভিনেতা। কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উনার মত প্রতিভাবান ব্যক্তি কে ঠিকমতো কাজে লাগাতে পারলো না। উনি একজন সুদর্শন এবং প্রতিভাবান অভিনেতা। এই ছবিতে রিয়া সেন এবং রাইমা সেনের অভিনয় অনবদ্য।
আমি যখন খুব ছোট ছিলাম, তখন নৌকাডুবি বইটা পড়েছিলাম। তখন আমার বয়স হবে ১২ কি ১৩।এখন আমার ১৯ বছর। জানি না আমি তখন আমার কেমন অনুভূতি ছিল, তবে আমি তখন খুব ঘোরের মধ্যে ছিলাম। আজ আমার মাঝে মিশ্র অনুভূতি কাজ করছে। যৌবনের প্রথম প্রেমে পড়া, পরিবার ওই প্রেম থেকে ফিরিয়ে নিয়ে আসা, এরপর আবার নিজের ক্যারিয়ারের পিছনে ছুটে পড়াশোনায় মন দিতে দিতে হাপিয়ে উঠেছিলাম। আজ সিনেমাটা দেখে হঠাৎ করে মনে হলো জীবন আসলেই একটা বহতা নদী। হয়তো কখনো তরীতে এসে ভিড়বেই। অসাধারণ অভিনয় দিয়ে উপন্যাসটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যা খুব কম-ই দেখা যায়। কয়েকদিন আগেই চোখের বালি সিনেমাটা দেখেছি। এগুলোই আসলে আমাদের দৈনন্দিন জীবনের আবেগ, অনুভূতি, ভালোবাসা, অভিলাষ, ইচ্ছা, আকাঙ্ক্ষার প্রতিফলন। যারা এখনো বই পিপাসু আছেন, তাদের জন্যে এটি একটি বিশেষভাবে উপযোগী যাকে ইংরেজিতে আমরা বলি highly recommended. দেখেছেন ব্যাপারটা? ইংরেজির ভীড়ে বাংলাও ভুলে গিয়েছি। কিজানি কি হয়েছে, কিসব লিখছি এখানে। ভেবেছিলাম এই যান্ত্রিক জীবনে নিজের অনুভূতি মরে গিয়েছে, তবে আজ তা ভুল প্রমাণিত হলো। আবারো ধন্যবাদ এই কালজয়ী উপন্যাসটাকে এভাবে একটা প্রানবন্ত চমৎকার রূপ দেয়ার জন্যে।🤍
এখন আর জীবনে ঠাকুর দেবতায় বিশ্বাস না করলেও এই ঠাকুর যে আমাকে বুদ্ধিমতি করেছে এইটা অস্বীকার করার উপায় নেই ❤ ওনি রবিঠাকুর ❤ ভাগ করে নিলে দুঃখ কমে যায়! যায় কী? আজ পর্যন্ত কোন মানুষের সাথে কথা বলে বা মিশে এমনটা মনে হয় নি সে আমার দুঃখ বুঝবে, তার সাথে ভাগ করলে দুঃখটা কমবে । দিনশেষে তাই এখন ও একা ❤
সত্যিই বলার ভাষা নেই আমার বয়সের ছেলেরা মানে ১৬ বছর বয়সে ছেলেরা সাউথের সিনেমা অথবা নাচ গানের সিনেমা এই সব দেখতে একটু বেশি ইচ্ছুক তারা তো ভূমিকম্পের মতোই সারাদিন কাটিয়ে দেয় কিন্তু আমি মনে হয় সেই ধাতু দিয়ে তৈরি না যেটা আমি বলতে এসেছিলাম সেটা আমি বলি কি কোথায় ঢুকিয়ে দিচ্ছি দেখুন সিনেমাটা সত্যিই মন মুগ্ধকর এই সিনেমাটা দেখেই মানে নৌকাডুবি সিনেমাটা থেকেই বলিউডে মনে হয় লাফাতা লেডিস টা বানিয়েছে কে বলে আমাদের বাংলায় ভালো সিনেমা নেই রয়েছে উপন্যাসে আমাদের বাঙালি জাতির কোন অংশে কম নাই কিন্তু সিনেমা দেখার মানুষের অভাব আর কিছুই না যেমন চোখের বালি সিনেমাটাও অসাধারণ তেমন এই সিনেমাটা সিনেমাটা শুরু করেছিলাম একটা উত্তেজনা নিয়ে কিন্তু যখন শেষ করলাম তখন একটা উষ্ণ অনুভূতি 👍🏼🇮🇳🚩🇮🇳👍🏼👍🏼🚩🚩🇮🇳👍🏼🇮🇳🚩🇮🇳👍🏼🇮🇳🚩🇮🇳👍🏼👍🏼👍🏼
রমেশ ভালবাসলো কমলা কে , কমলা ভালবাসলো রমেশ কে.... কিন্তু জীবন এর পথ তো সবসময় সহজ হয় না ,একটা ভুল বিয়ে একটা ভুল ট্রেন -- সেই ভুলেই হারিয়ে গেলো দুজনের মধ্যে বুনিয়ে তোলা স্বপ্নগুলো । তাঁরা ছিল এক দেশের মানুষের, কিন্তু সমাজ , কর্তব্য , ও নিজের মনের সংগ্রামে ওরা হারিয়ে গেলো দু দিকে...... রমেশ এর চোখে থাকলো কমলা এর ছবিই , আর কমলার হৃদয়ে বাজলো রমেশ এর নাম.... তবে তাদের কথা আর কোনো গল্পের শেষ হয়ে উঠলো না। ভালবাসা ছিল,থাকলো.... কিন্তু তাদের মিল হলো না । বিচ্ছেদ এর মধ্যেও একটা নিবিড় শান্তি ছিল - যেটা শুধু তাঁরা দুজনে বুঝতে পারবে.... কারণ কিছু প্রেম থাকে , যাকে ভালোবাসো, তাঁদেরকে হারিয়েও ভালবাসা থেকে যায় ।।❤️🩹😭
নৌকাডুবিটা পড়লাম তারপরে এই flim এর সন্ধান পেলাম এইটুখানি বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর ও তার লেখা নৌকাডুবির এই চরিত্রগুলোকে এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য ঋতুপর্ণ ঘোষের প্রশংসা না করে পারবেন না।
রাত ৩:৩৪ বাজে এখন শেষ করলাম! জীবনের এই সপ্তদশ এ এসেও এমন ছায়াছবিই আকর্ষিত করে…আধুনিকতায় স্পর্শ করে না! সত্যিই অনবদ্য সৃষ্টি— প্রথমে চোখের বালি দেখলাম,তারপর নৌকা ডুবি!🌸✨🌼
Nouka Dubi Bengali Movie 1080p Full HD
TG Movies
1,460,181 views
Hello Guys, I have got this movie after a long search. Enjoy
অসাধারণ একটা উপন্যাস ।
রবীন্দ্রনাথ ঠাকুর মানেই অন্যরকম কিছু 🙏😊