খড় ছাতু বা পোয়াল ছাতু বাড়িতেই করুন, সহজ পদ্ধতিতে | বেড তৈরি থেকে ৮ দিনের সম্পূর্ণ ফলাফল ।

Choto Bagan

Choto Bagan

504 views

আজকের ভিডিওতে দেখিয়েছি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে খড় ছাতু বা পোয়াল ছাতু করার সম্পূর্ণ প্রক্রিয়া। একদম শুরু থেকে খড় প্রস্তুত করা, খড় কতটা নিতে হবে, কীভাবে কাটতে হবে, কতক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে এবং ভেজানোর পর কীভাবে অতিরিক্ত জল ঝরিয়ে নিতে হবে—সবকিছু ধাপে ধাপে দেখিয়েছি।

এরপর কীভাবে ছাতুর বেড তৈরি করতে হয়, কীভাবে ভালো সিড নির্বাচন করবেন এবং সিডে কী কী সমস্যা থাকলে ছাতু নষ্ট হতে পারে, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি বেড নষ্ট হওয়ার বিভিন্ন কারণ এবং ভালো ফলন পাওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছি।

বেড তৈরি করার পর ৭ দিনের ফলাফল এবং ৮ দিনের সম্পূর্ণ ফলাফলও ভিডিওতে দেখিয়েছি। মাত্র কয়েক দিনের মধ্যেই কীভাবে ছোট ছোট ছাতু বের হতে শুরু করল এবং ৮ দিনে ছাতুর অবস্থা কেমন হলো, সেটাও আপনারা দেখতে পারবেন।

আপনি যদি বাড়িতে খড় ছাতু বা পোয়াল ছাতু করতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের কাজে আসবে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করবেন এবং এমন আরও ভিডিও পেতে Channel-টি Subscribe করে পাশে থাকা Bell Icon-টি অবশ্যই চাপুন।

#খড়ছাতু #পোয়ালছাতু #ছাতুচাষ #MushroomFarming #MushroomCultivation