আপনাদের বহুদিনের প্রশ্নের উত্তর আজ..লন্ডনে আমাদের বিয়ে, চাকরি, শ্বশুরবাড়ি নিয়ে গল্প ❤️😊
——————————————————————————
#probasibangali #londonvlog #qanda #questionanswer #ukbengalilife #probashi #bengalivlog
আপনাদের বহুদিনের প্রশ্নের উত্তর আজ..লন্ডনে আমাদের বিয়ে, চাকরি, শ্বশুরবাড়ি নিয়ে গল্প ❤️😊
——————————————————————————
#probasibangali #londonvlog #qanda #questionanswer #ukbengalilife #probashi #bengalivlog
আশা করি সবাই ভালো আছেন।
আজ এই পোস্টটি করা একটি বিশেষ কথা আপনাদের জানাতে।
সম্প্রতি আপনাদের অনুরোধে আমি একটি প্রশ্নোত্তর ভিডিও প্রকাশ করি। সেখানে অনেকেই জানতে চেয়েছিলেন তাহিরের সঙ্গে আমার বিয়ে কিভাবে হলো। আমি সেই প্রশ্নের উত্তর সাধ্যমতো এবং সঠিকভাবে দিয়েছি।
কিন্তু একটি বিষয় আমি তখন শেয়ার করিনি বা প্রয়োজন মনে করিনি। তাহির আমার প্রথম বিয়ে নয়, বরং আমার দ্বিতীয় বিয়ে।
খুব অল্প বয়সে ভালোবেসে ইসলামিক রীতিতে আমি একটি বিয়ে করেছিলাম। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। নানা কারণে আমি নিজেই সিদ্ধান্ত নিই সেই অধ্যায় থেকে বেরিয়ে আসার। আজ আমরা দুজনেই সম্পূর্ণ আলাদা জীবনে, বিগত এক দশকের উপরে আলাদা সংসারে প্রতিষ্ঠিত ও সুখী।
আমার জীবনের সেই সময়টুকু ছিল অন্ধকারময়, যা আমি আর কখনো ফিরে দেখতে চাই না। সেই অধ্যায়কে আলোচনা করে আমার বর্তমানকে আঘাত করতে আমি ইচ্ছুক নই। তাই সেই বিষয়টি সম্পর্কে আমি কোনো ভিডিও আপলোড করিনি এবং করার ইচ্ছাও নেই। জীবনানন্দ দাশের কথায় ‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’
তবে সেই অধ্যায়কে আলোচনা করি না বলে সেই অধ্যায়টিকে অস্বীকার বা গোপন রাখি, এমনও নয়।
তাহিরের হাত ধরে আমি নতুন করে বাঁচতে শিখেছি। তার পাশে থেকে আমি জীবনের আলো, শান্তি আর সুখের স্বাদ পেয়েছি। আর আমার বর্তমান জীবনের এই হাসি, এই শান্তি সবকিছুই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে একটি একটি করে এপিসোড আপলোড করা।
আমি শুধু চাই, সেই সুখটুকু নিয়েই সামনে এগিয়ে যেতে। আপনারা আমাদের পাশে আছেন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভালোবাসা সহ,
কামেলিয়া, লিয়ানা এবং তাহির ❤️